Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে অনুষ্ঠিত রেঞ্জ ক্রিকেটে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৫৬ Time View

ময়মনসিংহ রেঞ্জ আন্ত:জেলা ক্রিকেট টুর্ণামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন ও নেত্রকোনা জেলা পুলিশ দল রানারআপ হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল ৪৬ রানে নেত্রকোনা জেলা পুলিশ দলকে পরাজিত করে শিরোপা লাভ করে।

টি-টুয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাটার এসআই মুকিত দুর্দান্ত ৭৫ রান এবং কনস্টেবল শাকিব ২৩ রান করেন। জবাবে ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। শেষপর্যন্ত ১৩ দশমিক ২ ওভারে ১১৪ রানে অলআউট হলে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল ৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন। সেসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম. এম. মোহাইমেনুর রশিদ, শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ ক্রিকেট দল টি-টুয়েন্টি ফরমেটে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে অনুষ্ঠিত রেঞ্জ ক্রিকেটে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

Update Time : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫