Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর শহরের শিববাড়ী মহল্লায় চিহ্নিত ভূমিদস্যুদের কর্তৃক এক অসহায় ব্যক্তির পৈত্রিক জমি ও ভিটেবাড়ি জাল দলিলের মাধ্যমে দখল, লুটপাট ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন ভুক্তভোগী সিএনজি চালক মো: মালেকুল ইসলাম পারভেজ। তিনি শেরপুর শহরের শিববাড়ী মহল্লার (বাসা নং- ১০৮/১) মৃত সামছুল হকের ছেলে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তার মাতার নামে শেরপুর সদর নারায়ণপুর মৌজায় ১৯৭২ সালে ২০ শতক ভূমি সাব-কবলা দলিল মূলে ক্রয় করে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু বিগত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই পরিচয় দানকারী একরাম শেরনিয়াবাত, কাইয়ুম শেরনিয়াবাত (উভয়ের পিতা মৃত আঃ ওয়াদুদ শেরনিয়াবাত) এবং সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন সাহেবের আপন ভাতিজাগণ ভুক্তভোগী পারভেজের বৈমাত্রিক ভাইবোন ও সৎ মায়ের সাথে যোগসাজশে একটি জাল দলিল তৈরি করে। পরবর্তীতে তারা জোরপূর্বক পারভেজের ভিটা ও ঘরবাড়ি লুটপাট ও দখল করে নেয়।

তিনি আরও জানান, এই ভূমিদস্যুতার বিরুদ্ধে ২০০৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর ধরে তার পরিবার বিজ্ঞ আদালতে ন্যায়বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে। ২০২০ সালে তার মাতা কিডনী রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যান। বর্তমানে মামলাটি (মামলা নং- ২৬/২৩) চলমান থাকা সত্ত্বেও আসামিরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীকে প্রাণনাশের ও লাশ গুম করার হুমকি দিচ্ছে, যার কারণে তিনি বর্তমানে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে জীবন যাপন করছেন।

এছাড়া উক্ত ভূমিদস্যুরা বৈমাত্রিক ভাইবোনদের সাথে মিলে সরকারি ১নং খাস খতিয়ানের জমিও জাল ও ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং শেরপুরের সুশীল সমাজ ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে আকুল আবেদন জানান। তারা অবিলম্বে তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অসহায় পরিবারের পৈত্রিক জমি ও ভিটেবাড়ি ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় শিববাড়ী মহল্লার বাসিন্দাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

Update Time : ০৪:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬