Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ মোঃ রাসেল (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতীর কুমারবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমারবাড়ী মোড় সংলগ্ন পাকা রাস্তায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে রাত ১০টায় সেখানে একটি বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাব। সন্দেহভাজন হিসেবে মোঃ রাসেলকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। এছাড়াও ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৮৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬