Dhaka ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ৪নং ওয়ার্ড (৪র্থ) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকালে উপজেলার পৌর মহল্লার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে পূর্ব ছনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। শ্রীবরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদা মিয়া ধলাই এর সভাপতিত্বে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও পৌর ফুটবল একাদশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব পৌর ফুটবল একাদশে পরাজিত করে।

পরে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে গরু ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ফ্রিজ তুলে দেন। ৪ নং ওয়ার্ডের যুবসমাজের পক্ষে খেলার উদ্যোক্তা হিসেবে ছিলের ফরিদুল হক লিটন, সোহেল মন্ডল, হামিদুর রহমান হামিদ, রবিউল ইসলাম, আব্দুল হাই, শাহীন মিয়া প্রমুখ। এসময় কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫