Dhaka ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১২ Time View

‘সুস্থ্য দেহ, সুন্দ মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’-এমন শ্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ৫৩ তম জাতীয় শীতকালূণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ১০ ফেব্রুয়ারি সোমবার এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় দু’দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ এবং ব্যক্তিগত ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।

শেরপুর জেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি শীতকালীণ এ ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করে। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠ ও শেরপুর সরকারী কলেজ মাঠে দু’দিনব্যাপী বালক ও বালিকা পৃথক গ্রুপে ক্রিকেট, ভলিবল দলীয় ইভেন্টের পাশাপাশি বালক ও বালিকা পৃথক ৫টি গ্রুপে ব্যাডমিন্টন, সাইকেল রেস, টেবিল টেনিস, এ্যাথলেটিক্স সহ ৩৬টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে ৫ উপজেলার বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দেড় শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করে। বালক ক্রিকেটে শেরপুর সদরের সরকারী ভিক্টোরিয়া একাডেমী দল এবং বালিকা ক্রিকেটে শ্রীবরদীর খাড়ামুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি জেলার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জণকারীরা ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫