Dhaka ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৭১০ Time View

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ৩০ পয়েন্ট পেয়ে সদর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ১৬ পয়েন্ট পেয়ে ঝিনাইগাতী উপজেলা কাবাডি দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতায় জেলার ৪ উপজেলা কাবাডি দল অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

Update Time : ০৪:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫