Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ভোট ও গণভোট ঘিরে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা: যেকোনো বিশৃঙ্খলা রুখতে কঠোর হুঁশিয়ারি

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট-২০২৬ অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে শেরপুর জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের ১০৩নং চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিপিসি-১, র‌্যাব-১৪, শেরপুর অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর আশিক ইকরাম সৌরভ এ তথ্য জানান।

মেজর সৌরভ তার বক্তব্যে উল্লেখ করেন, শেরপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব অন্য সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সার্বক্ষণিক মোবাইল টিম মোতায়েন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত শক্তিশালী রিজার্ভ ফোর্স। জেলা ও উপজেলার প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

মেজর আশিক ইকরাম সৌরভ আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেসব কেন্দ্রে বাড়তি র‌্যাব সদস্য মোতায়েনসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে যাতে সাধারণ ভোটাররা কোনো চাপ বা ভয়ে না থাকেন। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই বা ভোটারদের বাধা প্রদানের চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় র‌্যাব আপসহীন।”

মেজর সৌরভ সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবে। ভোট শেষে নিরাপদে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব র‌্যাবসহ যৌথ বাহিনীর।

ব্রিফিংয়ে র‌্যাবের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং শেরপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ভোট ও গণভোট ঘিরে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা: যেকোনো বিশৃঙ্খলা রুখতে কঠোর হুঁশিয়ারি

Update Time : ০৪:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬