Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

আসামি মো. মামুন মিয়া

শেরপুর জেলার শ্রীবরদী থানার মাদ্রাসা পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল আসামি মো. মামুন মিয়া (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। একই অভিযানে অপহৃত ওই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতোয়ালের বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শেরপুর জেলার বাসিন্দা মামুন মিয়া ওই মাদ্রাসাছাত্রীকে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে মামুনকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়। গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার সময় মামুন তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধারা ৭/৯(১)) একটি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি মামুন পলাতক ছিল।

র‌্যাব-১৪, সিপিসি-১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর নারায়ণগঞ্জের বউবাজার এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত মামুন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

Update Time : ০৬:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬