Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে ‘নির্বাচন মনিটরিং টিম’-এর এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান। সভায় নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনীকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এসময় তিনি নির্বাচন ও গণভোটকে শতভাগ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না।”

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন মনিটরিং টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ

Update Time : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬