Dhaka ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

আমরা আলাদা হয়েছি ইসলামের জন্য: নির্বাচনী পথসভায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

আমরা আলাদা হয়েছি ইসলামের জন্য। কারণ আট-দশ বছর যখন আমরা এক সাথে চলেছি, তখন ইসলামের বাক্সের পক্ষে আমরা যে স্লোগান দিয়েছিলাম সেটা বাংলাদেশের মানুষ খুব আন্তররিকভাবে গ্রহণ করেছিলো। কিন্তু সেই বাক্স এখন আর ইসলামের নামে নেই। ইসলামের বাক্স ছিনতাই হয়ে গেছে। জামায়াতের সাথে যাদের জোট হয়েছে, যারা জামায়াতের নেতৃত্ব দিচ্ছে তাঁদের পরিস্কার স্লোগান দেশ পূর্বে যে নিয়মে চলেছে, আগামীতেও তাঁরা সেই নিয়মে দেশ চালাবে। তাঁরা ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তিনি আরো বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নীতি ও আদর্শ অনুযায়ী। সারা দেশে ইসলাম ও হাত পাখা প্রতীকের পক্ষে বাংলাদেশে ইসলামের বাক্স একটাই আছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে শেরপুরের শ্রীবরদীতে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর আলহাজ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেন। শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মনোনীত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন সহ অন্যন্যরা। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

আমরা আলাদা হয়েছি ইসলামের জন্য: নির্বাচনী পথসভায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

Update Time : ১০:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬