Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুরে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবল ও ব্যাডমিন্টন ফাইনাল

শেরপুর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট সাইফুল ইসলাম কালামের স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ডাঃ সেকান্দর আলী কলেজ মাঠে ও রাত ৮টায় শহিদ মিনার প্রাঙ্গণে মাঠে পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল ফাইনালে চাপাতলী ব্লাক ড্রাগন বনাম আলোর পথে তারুন্যের যুব সংঘ মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে চাপাতলী আলোর পথে তারুন্যের যুব সংঘ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই দিনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ফাইনালে খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হন।

এসময় এডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ম.শফিউল আলম চাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ ও বেডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসকোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল আ.জ.ম .রেজাউল করিম খান, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ প্রমুখ।

খেলা শুরুর পূর্বে অতিথিরা বলেন, এডভোকেট সাইফুল ইসলাম কালাম ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। এসময় তারা তরুণ সমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলা পরিচালনায় ছিলেন, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম রানা ও সদস্য সচিব মোঃ হযরত নোমান নয়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুরে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবল ও ব্যাডমিন্টন ফাইনাল

Update Time : ০২:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬