Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শেরপুরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শেরপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা। ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সরকারি কর্মচারীরা ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকরের দাবিতে এক দফা দাবি উত্থাপন করেন।

এসময় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা মাজেদ হোসেন সরকার।

এছাড়াও বক্তব্য দেন শেরপুর জেলা সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. সোহেল রানা, সহ-সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুরুজ আলী, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, কোষাধ্যক্ষ আজিম উদ্দিন, জেলা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান পে-স্কেলে দীর্ঘদিন ধরে বৈষম্য বিদ্যমান থাকায় সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় শেরপুর জেলা সরকারি কর্মচারী সমিতির অন্যান্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শেরপুরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

Update Time : ০২:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬