Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণ একজনের মৃত্যু

পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০৭) নভেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের পাহাড় ঘেষা ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় ঐ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত হাতির একটি দল পাহাড়ে অবস্থান নিয়েছে। বুধবার সকালে লাকড়ি কুড়াতে বালিজুরী গ্রাম সংলগ্ন পাহাড়ের ভিতরে যায় আহমেদ আলী সহ আরো দুই-তিন জন। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে হাতির আক্রমণের শিকার হয় আহমদ আলী। এসময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বলিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে একজন মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুরীর সোনাঝুড়ি পাহাড়ে বন্য হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

Update Time : ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬