Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ব্যানার-পোস্টার অপসারণে মাঠে নেমেছে পৌর প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে শেরপুরে ব্যানার-পোস্টার অপসারণে মাঠে নেমেছে পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসন। ১৪ ডিসেম্বর রোববার সকালে জেলা শহরের প্রধান সড়ক, বাজার এলাকা, বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে ঝুলানো রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে যৌথ কার্যক্রম পরিচালিত হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরজুড়ে অবৈধভাবে টানানো নির্বাচনী প্রচারণামূলক সামগ্রী শনাক্ত করে তা অপসারণ করা হয়। অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ বজলুল করিম, বিদ্যুৎ উপসহকারী প্রকৌশলী ছোবরাব হোসেনসহ পৌরসভার মাঠকর্মী, পরিচ্ছন্নতা শ্রমিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যানার, পোস্টার বা ফেস্টুন টানানো যাবে না এবিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে।

পৌর প্রশাসন আশা প্রকাশ করেছে, রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে নির্বাচনমুখী পরিবেশকে সহনশীল রাখবে এবং শহরে অনিয়ম করে পোস্টার-ব্যানার টানানোর মতো কর্মকান্ড থেকে বিরত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ব্যানার-পোস্টার অপসারণে মাঠে নেমেছে পৌর প্রশাসন

Update Time : ১০:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫