Dhaka ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত শেরপুরের ৩টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত লাশ উদ্ধার শেরপুরে চার অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ৯ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শেরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ শেরপুরে বাদল ও খালেক হত্যা মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়স্থ শহীদ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলী প্রমুখ।

সমাবেশে ঢাকা-৮ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।

এসময় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, আক্রামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ

Update Time : ০৭:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫