Dhaka ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিংয়ের বিকল্প নেই’

শেরপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র জেলা জজ

শেরপুরে জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিকেলে সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন কর্মশালার সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। এসময় তিনি বলেন, বিচারপ্রার্থী জনসাধারণের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ লক্ষ্যে সহায়ক কর্মচারীগণের নিয়মিত ইন-সার্ভিস ট্রেনিং এর বিকল্প নেই।

এ উপলক্ষে জেলা জজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ বাহারউদ্দিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। তারা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন শাখাসহ ও আদালতের দৈনন্দিন কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিংয়ের বিকল্প নেই’

Update Time : ১২:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫