Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প: শেরপুরে প্রস্তুতিতে ব্যস্ততা

আগামী ২০ নভেম্বর শেরপুর সদর উপজেলার কুসুমহাটি জমশেদ আলী কলেজ মাঠে দিনব্যাপী চিকিৎসাসেবা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী ২০ নভেম্বর শেরপুর সদর উপজেলার কুসুমহাটি জমশেদ আলী কলেজ মাঠে দিনব্যাপী চিকিৎসাসেবা, চিকিৎসা সরঞ্জাম বিতরণ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে। মানবিক এ উদ্যোগের আয়োজক শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সদর থানা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। এসময় উপস্থিত ছিলেন আয়োজক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। তারা মাঠে চিকিৎসা বুথ স্থাপন, বসার ব্যবস্থা এবং ওষুধ সংরক্ষণসহ সকল প্রস্তুতি ঘুরে দেখেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, যিনি ক্যাম্পের কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে আলহাজ্ব হযরত আলী বলেন, “আমরা তারেক রহমানের জন্মদিনকে মানুষের কল্যাণে উৎসর্গ করার উদ্দেশ্যে এই আয়োজন করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার অসহায় মানুষ উপকৃত হবে।”

আয়োজক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। শেরপুরের চিকিৎসাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় সরঞ্জাম এবং বিনামূল্যে ওষুধ—সবই থাকবে তাদের জন্য।”

আয়োজকরা জানিয়েছেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ উপকৃত হবেন। চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ওষুধ এবং সরঞ্জামের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। এটি শুধু শেরপুরের সাধারণ মানুষদের জন্য সহায়ক নয়, বরং এমন মানবিক উদ্যোগ সমাজে কল্যাণ ও সহমর্মিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প: শেরপুরে প্রস্তুতিতে ব্যস্ততা

Update Time : ১০:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫