Dhaka ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শেরপুরে পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ও থানা মোড়ে পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের থানা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদস্য সাইফুল ইসলাম স্বপন ও আক্রামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অপরদিকে একই দিন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টার দিকে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন। উভয় আয়োজনে বিএনপি ও যুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৯:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫