Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শ্রীবরদীতে ইউএনও’র দৃঢ়তায় রাস্তা ফিরে পেল এলাকাবাসী

অবশেষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে রাস্তা ফিরে পেল দেড় শতাধিক পরিবার। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের দৃঢ়তায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের দেড়শতাধিক পরিবার চলাচলের রাস্তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ১৩ সোমবার বিকালে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে রাস্তা উদ্ধার করা হয়। ইউএনও’র সাহসী পদক্ষেপে দীর্ঘদিনের অবরুদ্ধ রাস্তাটি উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খামারপাড়া গ্রামের কয়েকজন প্রভাবশালী তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা হঠাৎ অবরুদ্ধ করে। এতে করে খামারপাড়া গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বাজারে যাতায়াতের জন্য এলাকাবাসীরা বিপাকে পড়ে। এনিয়ে গ্রাম্য শালিস হলেও প্রভাবশালীরা তা মেনে রাস্তা অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে এলাকাবাসী ওই রাস্তার দাবিতে মাববন্ধন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোরব ইউএনও’র নিদের্শে সরকারি ওই রাস্তাটি উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। কিন্তু প্রভাবশালীরা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসানের সাথে অশালীন আচরণ করে। পরবর্তীতে সোমবার (১৩ অক্টোবর) বিকালে জনস্বার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, সেনাবাহিনী, পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে রাস্তা উদ্ধার করে। এসময় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, ভুক্তভোগী এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আমরা যাচাই-বাছাই করে জানতে পারি অবরুদ্ধ রাস্তাটি ইউনিয়ন পরিষদের নামে বিআরএস রেকর্ডভুক্ত। তাই জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তাটি জনগণের চলাচলের জন্য ব্যবস্থা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে ইউএনও’র দৃঢ়তায় রাস্তা ফিরে পেল এলাকাবাসী

Update Time : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫