Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারাদিনের কর্মবিরতি শেরপুর সরকারি কলেজ

ঢাকা কলেজে শিক্ষক-কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের ন্যক্কারজনক হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শেরপুর সরকারি কলেজে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।

১৪ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে কলেজ চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কালো ব্যাজ ধারণ করেন এবং ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকেন।

এই কর্মবিরতির আয়োজন করে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, শেরপুর সরকারি কলেজ ইউনিট। কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা ঢাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, শেরপুর সরকারি কলেজ ইউনিটের শিক্ষক নেতারা বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। শিক্ষক সমাজ কোনোভাবেই এই হামলাকে মেনে নিতে পারে না।”

শুধু ঢাকা কলেজে হামলার প্রতিবাদ নয়, শিক্ষা ক্যাডারের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পদোন্নতি, বৈষম্য নিরসনসহ অন্যান্য দাবি নিয়েও এ কর্মসূচিতে কথা বলেন শিক্ষকরা।

এসময় কলেজের শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির সঙ্গে এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন, যদি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারাদিনের কর্মবিরতি শেরপুর সরকারি কলেজ

Update Time : ১২:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫