Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শ্রীবরদীতে যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে হেরোইনসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার গভীর রাতে পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৮৭ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ওই নারী খামারিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আকবরের স্ত্রী।

অপরদিকে একই রাতে দহেরপাড় রোডে চেকপোস্ট বসিয়ে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের বোতলসহ পিকাপ ভ্যান জব্দ করা হয়। তবে কৌশলে চালক পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে শ্রীবরদী অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন অহিদ আল আকরামের নেতৃত্বে একটি দল ও শ্রীবরদী থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পৌর শহরের খামারিয়াপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে। অভিযানকালে খামারিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জোনসা বেগমকে ৮৭ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। অপরদিকে দহেরপাড় রোডে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেন্সিডিলসহ পিকাআপ ভ্যানটি জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে চালক ও সহযোগিরা পালিয়ে যায়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার

Update Time : ০৮:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫