Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং

শেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ে জেলা পর্যায়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে শেরপুর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, শেরপুর জেলায় ৩ লক্ষ ৮৩ হাজার শিশু ও শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জনকে টিকা দেওয়া হবে৷ এ পর্যন্ত জেলায় ৫৮ শতাংশ রেজিষ্ট্রেশন শেষ হয়েছে। জেলায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ১ হাজার ৬৮০ টি কেন্দ্র ও বাইরে আরও ১ হাজার ৩৫০ টি টিকাদান কেন্দ্র থাকবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন এ ক্যাম্পেইন চলবে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ১৫ বছরের নিচে সকল শিক্ষার্থী ও বাইরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, টাইফয়েড একটি প্রতিরোধ যোগ্য সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার বিনা মূল্যে টাইফয়েড এর টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এ টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সিভিল সার্জন এ টিকা ক্যাম্পেইন সফল করার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও মিডিয়ার সহযোগিতা চান।

এসময় শেরপুর প্রেসক্লাব এর নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং

Update Time : ১০:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫