Dhaka ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ব্র্যাকের অফিসার সেলপ মিজানুর রহমান, হোসনে আরা পারভীন প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও স্বপ্নসারথি কিশোরীরা উক্ত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ২৭ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যেতে হবে। নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমেই সমাজ এগিয়ে যাবে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারি হটলাইন বা উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিতে হবে।” অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মিম মেঘলা ও তন্নী আক্তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫