Dhaka ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শ্রীবরদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

জলুবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনে চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শ্রীবরদী এসএফএনটিসি’র আয়োজনে শ্রীবরদী সরকারি নার্সারিতে ২৬২ শিক্ষাপ্রতিষ্ঠান ও ১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৭ হাজার ৬৬০টি চারা বিতরণ করা হয়। এসময় আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেড়া, আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অড়বড়ই, চাপালিশ, পলাশ, শিমুল, গর্জন, গাদিলা, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির চারা শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জারেব্ আহমেদ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বালীজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

Update Time : ১২:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫