Dhaka ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

নকলায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫৩৬ Time View

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে শেরপুর জেলার নকলা উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। ৪ অক্টোবর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নেয়।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, নকলা উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে কর্মবিরতি কর্মসূচির ব্যানার ঝুলিয়ে ও গায়ে মনি পতাকা জড়িয়ে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা সারিবদ্ধ ভাবে বসে আছেন।

তাদের দাবি গুলোর মধ্যে, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক বা সমমান স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুন:নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক বা সমমানের স্বীকৃতি প্রদান করাসহ নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, সময় মতো চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখযোগ্য।

কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে ‘শাটডাউন’সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনকারীরা। এসময় উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নকলায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি

Update Time : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫