Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বৃহস্পতিবার বৃষ্টিস্নাত বিকেলে শেরপুর শহর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে অনেক প্রতিমা শোভাযাত্রা সহকারে শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুর প্রাঙ্গণে এনে জড়ো করা হয়। সন্ধ্যায় একে একে সেসব প্রতিমা ওই পুকুরে বিসর্জন দেওয়া হয়।

এসময় ঢাক-ঢোল ও বাদ্যি-বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ বিসর্জন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিমা বিসর্জন শেষে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে গোপালবাড়ী নাট মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীদের সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এসময় হিন্দু নারীরা একে অপরের গালে ও মুখে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন।

বিসর্জন অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আড়াই আনী জমিদার বাড়ির পুকুরের চারদিকে অবস্থান করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Update Time : ০৯:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫