Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২২ Time View

শেরপুরে চোরাইপথে আনা ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮) ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (২৮)।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে র‌্যাবের আরেকটি দল জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে। এসময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১শ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের আটক করে।

জামালপুরের র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

Update Time : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫