Dhaka ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে যুবদল নেতা এরশাদের সংবাদ সম্মেলন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের বাসিন্দা ও মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এরশাদ হোসেন তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন।

২৯ সেপ্টেম্বর সোমবার এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, মালিঝিকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুল সোনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন যে এরশাদ ও আব্দুল মোতালেব তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়াও এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় দাখিল করেছেন। পুলিশি তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এরশাদের দাবি, স্থানীয় নৃ-গোষ্ঠীর বাসিন্দা মানিক চাঁদ রবিদাশের প্রায় তিন শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন যুবলীগ নেতা জাহিদুল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও তিনি জমি ছাড়তে অস্বীকৃতি জানান। এ ঘটনার জের ধরেই ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি যদি সত্যিই চাঁদা দাবি করে থাকি এবং তা প্রমাণিত হয় তাহলে আইন ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো ধরনের শাস্তি মেনে নেব। কিন্তু যদি না হয়ে থাকে তবে আমার ও আমার দলের ভাবমূর্তি নষ্ট করার দায়ে প্রশাসন ও দলীয় ফোরামে এর সুষ্ঠু বিচার চাই।”

উল্লেখ্য, বিভিন্ন অভিযোগে গত ২০২৪ সালের ৫ আগস্টের পর র‌্যাব-১৪ যুবলীগ নেতা জাহিদুল সোনারকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি করেন এরশাদ হোসেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে যুবদল নেতা এরশাদের সংবাদ সম্মেলন

Update Time : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫