Dhaka ০১:০১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর রোববার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশ নেয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা

Update Time : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫