Dhaka ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া আর নেই

শেরপুরের ঐতিহ্যবাহি হোটেল শাহজাহান-এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান মিয়া (৭৭) আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব মো. শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে শারিরীক জটিলতায় ভুগছিলেন। তিঁনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তিঁনি শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীণ প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।

প্রয়াত মো. শাহজাহান মিয়া যৌবনকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে শেরপুর এসে ব্যবসা শুরু করেন এবং শহরের নিউমার্কেট এলাকায় ‘হোটেল শাহজাহান’ নামে খাবারের হোটেল চালু করেন। পরিষ্কার-পচ্ছিন্নতা, মানসম্পন্ন, আধুনিক ও রুচিসম্মত খাবার তৈরী ও পরিবেশনের মাধ্যমে জেলায় হোটেল শাহজাহান একটি ব্র্যন্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর খাবারের সুনাম জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে। যা এখনও সমানতালে ব্যবসা করে আসছে।

বড় ছেলে মো. মনিরুজ্জামান মানিক জানান, তাঁর বাবা প্রয়াত আলহাজ্ব মো. শাহজাহান মিয়ার নামাজে জানাযা আজ ২৭ সেপ্টেম্বর শনিবার বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শেরপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, শেরপুর জেলা হোটেল-রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া আর নেই

Update Time : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫