Dhaka ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

এনসিপির শেরপুর সদর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শেরপুর সদর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নুর ইসলামকে প্রধান সমন্বয়কারী ও মো. রাশেদুল ইসলামকে ১নং যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি বহাল থাকবে বলেও জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন আরিফ সাফফারি, সাব্বির হাসান জুয়েল, আব্দুল হাকিম, কামরুল হাসান, ইঞ্জি. গুলজার হোসেন ও মারুফ বিল্লাহ।

সদস্যরা হলেন- শফিকুল ইসলাম শফিক, মো. আরিফুল ইসলাম (আরিফ), মো. রেজাউল ইসলাম, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. সোহেল রানা. কাউসার আহমেদ, মো. জুয়েল মিয়া, সারোয়ার হোসেন, সোহাগ মনি, মো. ফাইদুল্লাহ রহমান, জহুরুল ইসলাম, মাহবুবুল আলম লিটন ও নাজমুল হোসেন।

এ বিষয়ে নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী নুর ইসলাম ও যুগ্ম সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম বলেন, এনসিপির সাংগঠনিক কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিতে জেলা কমিটির পর উপজেলা কমিটিগুলো গঠন করা গুরুত্বপূর্ণ ছিল। এখন যোগ্য নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ পৌর কমিটিগুলো গঠন করা হবে। এতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা পাবে। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

এনসিপির শেরপুর সদর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন

Update Time : ০৪:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫