Dhaka ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণ শুরু করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে টিফিন বক্স ও মামপট তুলে দেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।

সরজমিনে দেখা যায়, স্কুলটির দুই শতাধিক শিশুর হাতে নতুন টিফিন বক্স আবার কারও হাতে মামপট। মুখে হাসি ও চোখে আনন্দের ঝিলিক। এমনই দৃশ্য দেখা গেলো শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

এসময় সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের স্কুলজীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণের এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এটি বাস্তবায়ন করা হবে।

বাজিতখিলা ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি নিরলস কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছি। বালিয়া সরকারি প্রা. বিদ্যালয়ের এতো সুন্দর খেলার মাঠ থাকলেও খেলাধূলার তেমন কোন সরঞ্জাম নেই। আগামী দিনে ক্রীড়া সামগ্রী বিতরণ করার মাধ্যমে খেলাধূলায় শিশুদের উদ্বুদ্ধ করা হবে। এই ইউনিয়নের দুই হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও মামপট দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এসময় স্কুলের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণ

Update Time : ১১:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫