Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ পরিবহন চালককে জরিমানা

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে পৌর শহরের গৌরীপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘনের দায়ে ৬ জন পরিবহন চালককে জরিমানা করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে বাস ও ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ওই অবস্থায় বুধবার বিকেলে শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ৬ জন ট্রাক ও বাস চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। একইসঙ্গে আদালতের নির্দেশে ১২টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাক ও বাস চালকেরা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস ও পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ পরিবহন চালককে জরিমানা

Update Time : ১০:৪০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫