Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে দুই কিশোরের দ্বন্দ্ব, আরেক কিশোরকে পিটিয়ে হত্যা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। ২২ সেপ্টেম্বর সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের লাশ নিজ গ্রামে এনে দাফন করা হয়। এর আগে ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই এলাকারই রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা করে। তাদের মারধরে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। তাদের দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বলেন, আমার ভাতিজাকে অন্যের বিরোধে বলি হতে হলো। আমরা এর বিচার চাই।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আইনি প্রক্রিয়া চালাচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঢাকায় ময়নাতদন্ত ও দাফন শেষ হওয়ায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নালিতাবাড়ীতে দুই কিশোরের দ্বন্দ্ব, আরেক কিশোরকে পিটিয়ে হত্যা

Update Time : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫