Dhaka ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এসময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জেলা প্রশাসক জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। এধরনের পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল উপস্থিত ছিলেন। সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো স্বস্তি প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে বেশকিছু বাড়ি-ঘর ভেঙে যায় ও জানমালের ক্ষতি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

Update Time : ০৭:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫