Dhaka ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয়ের বিকল্প নেই : শেরপুরে বিচারপতি মোহাম্মদ আলী

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যেগে সমিতিরি হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই গুরুত্বারোপ করে বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয় সাধনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই।

বিচারপতি মোহাম্মদ আলী দুদিনের পরিদর্শনে বিচারক ও আইনজীবীদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এ জেলায় সাধারণ ও হতদরিদ্র মানুষের ভোগান্তি কমাতে আইনজীবীরা মিডিয়েশনকে উৎসাহিত করছেন- এটি একটি ইতিবাচক দিক। এ উৎসাহ অব্যাহত থাকলে আগামীদিনে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার পথ আরও সুগম হবে। তিনি শেরপুরে সিজেএম ভবন নির্মাণসহ বিচারাঙ্গনের কিছু সমস্যা সমাধানে প্রধান বিচারপতির নজরে আনবেন বলে জানান। অনুষ্ঠানে তাকে বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ইতিহাস-ঐতিহ্যের স্মরণীকা উপহার দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহা উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: সুলতান মাহমুদ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম । আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো: সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট ছামিউল ইসলাম আতাহার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয়ের বিকল্প নেই : শেরপুরে বিচারপতি মোহাম্মদ আলী

Update Time : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫