Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মহারশি নদীর বাঁধ ভেঙে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪০ Time View

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় দুপুরে পানির তীব্র স্রোতে নদী তীরবর্তী অন্তত পাঁচটি ঘরও ভেঙে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ও উপজেলা সদর বাজারে পানি প্রবেশ শুরু করে। এসময় উপজেলার খৈলকুড়া বাজারে পানির তীব্র স্রোতে ভেসে অন্তত ১০টি কাঁচা ঘরবাড়ি চলে যায়।

কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার ১১৩ হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে। যদি পানি বাড়তে থাকে তাহলে আরও বেশি আবাদ জমি পানিতে ক্ষতিগ্রস্ত হবে।

এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘এরইমধ্যে প্লাবিত এলাকা আমরা পরিদর্শন করেছি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত আছে। এছাড়া পানিবন্দি আটকে পড়াদের উদ্ধারে রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে মহারশি নদীর বাঁধ ভেঙে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত

Update Time : ০৬:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫