Dhaka ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে অধিক মূল্যে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা ও লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় অপর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।

জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। একইসাথে লাইসেন্স ছাড়া সার বিক্রয় করায় ওই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করছি। কৃষকের স্বার্থ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে অধিক মূল্যে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫