Dhaka ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে নিখোঁজের দুই দিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ইলিয়াস ওই গ্রামের কালু গাজীর ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি ইলিয়াস। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে শুক্রবার রাতে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, এঘটনায় নাজমুল নামে স্থানীয় এক মুরগি খামারিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামারের বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটি মারা যায় এবং পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

Update Time : ১১:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫