Dhaka ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নকলায় এসবিসি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ Time View

শেরপুর জেলার নকলা উপজেলায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় গর্ভবতী প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলার উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক ও উপজেলা সমন্বয়কারী বিপুল দে, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর শাহনাজ পারভীন, সংরক্ষিত ইউপি সদস্য সালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপি সদস্য ওবায়দুল হক প্রমুখ। বক্তারা গর্ভবতী প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে এবং প্রকল্পটির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক প্রকল্পের সম্পর্কে জানান, জনসম্পৃক্তকরণের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। কর্ম এলাকায় মা ও সন্তানের জন্য সহজলভ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা পাওয়া। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়া। শিশু ও নবজাতকের নিয়মিত টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করা। শিশু, মা ও অভিভাবকদের পুষ্টি, পরিচর্যা ও যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। স্বাস্থ্য ঝুঁকি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সাথে জনগণের সংযোগ স্থাপন করা এই প্রকল্পের মূল লক্ষ-উদ্দেশ্য।

উপজেলা সমন্বয়কারী বিপুল দে জানান, এই প্রকল্পে সম্পৃক্ত পক্ষ ও অংশীদারগন হলেন, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গর্ভবতী নারীসহ অনেকে।

এসময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল হালিম, স্বাস্থ্য সহকারী মো. রেজাউল করিম, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মনজুরুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবু, আদম শফিক, হামিদুল ইসলাম ও মাফিজুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মাহাবুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার গর্ভবতী নারীসহ এই প্রকল্পের সাথে সম্পৃক্ত পক্ষ ও অংশীজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নকলায় এসবিসি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫