Dhaka ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারী দালালকে অর্থদন্ড

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫ Time View

শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গড়ে উঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করার অভিযোগে মৌসুমী আক্তার নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০০ টাকা নগদ অর্থদন্ড করা হয়। মৌসুমীর বাড়ি উপজেলার আড়িয়াকান্দা গ্রামে। তার স্বামীর নাম মো. হায়াতুল্লাহ বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মৌসুমীসহ একটি দালালচক্র দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গড়ে উঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করে আসছিল। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের স্বস্থ্যসেবা নিশ্চিত করতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে যে কোনো অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারী দালালকে অর্থদন্ড

Update Time : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫