Dhaka ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মৌলিক সংস্কার না করে যেনতেন নির্বাচনে দেশ সুন্দর হবে না: নালিতাবাড়ীতে চরমোনাই পীর

মৌলিক সংস্কার না করে যেনতেন নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মাওলানা রেজাউল করিম। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ওয়াদা দৃশ্যমান দেখালে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের সমস্যা নেই। ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে এক গণসমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপর জাতীয় একটি সুন্দর নির্বাচন। এ বক্তব্য দিয়ে তারা জাতীর কাছে কমিটমেন্ট করেছে। মৌলিক সংস্কার না হলে, আগের মতো যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ সুন্দর হবে না, আমাদের দেশের মানুষ মুক্তি পাবে না এবং জনগণের কোন কল্যাণও আসবে না।

তিনি আরও বলেন, যারা তাড়াহুড়ো করে নির্বাচন চায়, তারা বলছে আমরা নির্বাচন পেছাতে চাই, আমরা নির্বাচন চাই না। আসলে বাস্তবতা এটা না। বাস্তবতা হলো, আমরাও নির্বাচন চাই। অন্তঃবর্তী সরকারের প্রধান আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন, সে ওয়াদা দৃশ্যমান দেখাবেন। তিনি যদি ডিসেম্বরেও নির্বাচন করেন, আমাদের কোন সমস্যা নেই।

পরে তিনি শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকরের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যদের মধ্যে শেরপুর-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা ফারুক আহমেদ, শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েশসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে তিনি স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মৌলিক সংস্কার না করে যেনতেন নির্বাচনে দেশ সুন্দর হবে না: নালিতাবাড়ীতে চরমোনাই পীর

Update Time : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫