Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে সরকারি দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ১০:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৯ Time View

শেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি ওই পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র, গ্রাম আদালত, বাজিতখিলা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ, ইউএনডিপি প্রকল্পের কার্যক্রম, আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়, রৌহা নামাপাড়া চররাম জগন্নাথ আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, সেবার গুণগত মান বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেইসাথে উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নে তাগাদা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ খুররমসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে সরকারি দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Update Time : ১০:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫