Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ জব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৪ Time View

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে চোরাই ভারতীয় শাড়ি ও পন্ডস ফেসওয়াশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ভারতীয় মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিজিবির বিশেষ টহল দল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া রাবারবাগান এলাকায় অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও পন্ডস ফেসওয়াশ পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় ২৪ লাখ টাকা। তবে অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ জব্দ

Update Time : ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫