শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সভা অনুষ্ঠত হয়েছে। শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের দিক নির্দেশনায় ৩ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা বিএনপি’র দালীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল। র্যালি শেষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 









