Dhaka ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর বাস ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি উত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নান।

এসময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ সরকার মামলা হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি জনগনের দল তাই আজ আবার বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এস এম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব মোঃ জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫