Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৩ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের অনুপস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি বৃদ্ধিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা শিক্ষার্থী বান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতবছর যেখানে বিভিন্ন বিভাগের ফি ছিল ২২০০-২৩০০ টাকা, এ বছর তা বেড়ে ৩৩০০-৩৫০০ টাকা হয়েছে। তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের সন্তান। হঠাৎ ফি বৃদ্ধির কারণে অনেকে ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। তাই তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাওন (রসায়ন), শহিদুল্লাহ (প্রাণিবিদ্যা), তৃশা (উদ্ভিদবিদ্যা), ফয়সাল (রসায়ন) ও নুরুল আমিন (ইসলামের ইতিহাস)। এছাড়া সিনিয়র শিক্ষার্থী রবিউল, রাব্বি এবং কলেজের সিনিয়র ও জুনিয়র অনেকেই উপস্থিত ছিলেন।

এব্যাপারে অধ্যাপক শিব শংকর কারুয়া বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তাদের দাবি গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫