Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে দুর্নীতিবাজদের ধরতে সাধারণ মানুষের দ্বারে ‘দুদক’!

দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন বা ‘দুদক’ শেরপুরে প্রকাশ্যে গণ শুনানির আয়োজন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকাশ্যে এ গনশুনানির আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়। এতে প্রধান অতিথি থাকবেন ‘দুদক’ এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

এসময় জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবেন। একই সাথে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন বলে ৩১ আগস্ট রোববার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু সাঈদ জানিয়েছেন।

এসময় সমন্বিত জেলা কার্যালয় জামালপুর এর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আতিউর রহমান উপস্থিত ছিলেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ জুবায়দুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের মধ্যে দেবাশীষ সাহা রায়, মোঃ মেরাজ উদ্দিন, শহিদুল ইসলাম হীরা, তারিকুল ইসলাম, জাহিদুল হক সৌরভ, নাঈম ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ।

সাংবাদিকরা এসময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান।

এদিকে দুদক এর সমন্বিত শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৫ আগস্ট এর আগের দুদক এবং ৫ আগস্ট এর পরের দুদক অনেক পার্থক্য রয়েছে। আমরা এখানে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের তদন্ত চলমান রয়েছে তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে। এছাড়া ৮ সেপ্টেম্বর গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় দুর্নীতিবাজদের তথ্য দিতে সে বিষয়ে সাংবাদিকদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় শেরপুর ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে দুর্নীতিবাজদের ধরতে সাধারণ মানুষের দ্বারে ‘দুদক’!

Update Time : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫