Dhaka ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৪২৩ Time View

বিএসসি প্রকৌশলীদের তিন দফা ‘অযৌক্তিক’ দাবির প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ৩০ আগস্ট শনিবার রাত ৮টার দিকে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, মিছিলটি ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে গিয়ে আবার পলিটেকনিক ক্যাম্পাসে ফিরে আসে। এসময় তারা কিছুক্ষণ শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘১৩’র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘তুমি কে? আমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘২৪’র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি, বিএসসি প্রকৌশলীদের তিন দফা প্রস্তাব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার ও বৈষম্যমূলক। দাবিগুলো হলো-
১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে এবং কোনো কোটাভিত্তিক বা নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
২. উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ থাকতে হবে।
৩. প্রকৌশলী পদবির সুরক্ষা নিশ্চিত করতে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বুয়েট শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ করেন।

বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে সম্প্রতি উত্থাপিত তিন দফা প্রস্তাব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ, পদোন্নতি ও পদবির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দাবি, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে প্রকৌশল খাতে গভীর সংকট তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিল

Update Time : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫