শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হচ্ছে- চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিলের মাঝে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, শাপলা তুলতে গিয়ে বিলের মাঝখানের কোনো এক গভীর গর্তে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
নিজস্ব প্রতিবেদক 









